Dhaka ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উম্ম আল কোয়াইনে ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত পাওয়া গেছে। হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ দুবাইয়ে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত: আরব আমিরাত সরকারের প্রতি বাংলাদেশি প্রবাসীদের কৃতজ্ঞতা সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমিরাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার

আমিরাতে স্কুলে যাওয়ার গাড়িতে শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • ৭৬২ বার

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে স্কুলে যাওয়ার গাড়িতে আটকা পড়া এক বাংলাদেশি শিশু শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।

সোমবারের ওই ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।

নিহত ৭ বছর বয়সী ইবনে সিনা স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ রিয়াজের তিন সন্তানের মধ্যে মুনতাসীরই একমাত্র ছেলে ছিল। শারজাহ জুলেখা হাসপাতাল এলাকার বাসিন্দা রিয়াজের গ্রামের বাড়ি রংপুরে।

সোমবার সকালে মুনতাসীরসহ অন্য শিশুদের স্কুলে নেওয়ার জন্য তাদের বাসা থেকে গাড়িতে তোলেন নিয়মিত পরিবহন সেবাদানকারী এক নারী চালক। গাড়িটি স্কুলে পৌঁছার পর অন্য শিশুরা নেমে পড়লেও মুনতাসীর ঘুমে পড়ায় নামতে পারেনি।

এ অবস্থাতেই দরজা-জানালা বন্ধ করে রেখে গাড়িটি রেখে যান চালক। প্রায় ৭ ঘণ্টা পর বিকাল ৩টার দিকে স্কুলফেরা শিশুদের আনতে গিয়ে মুনতাসীরের নিথর দেহ চোখে পড়ে চালকের।

এ ঘটনায় শারজাহর আল ওয়াসিত পুলিশ স্টেশনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত আছেন।

Tag :

উম্ম আল কোয়াইনে ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আমিরাতে স্কুলে যাওয়ার গাড়িতে শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০১:০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪