Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উম্ম আল কোয়াইনে ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত পাওয়া গেছে। হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ দুবাইয়ে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত: আরব আমিরাত সরকারের প্রতি বাংলাদেশি প্রবাসীদের কৃতজ্ঞতা সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমিরাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার

বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

  • ভাবনা সুকন্যা
  • আপডেট টাইম : ১২:০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৭১ বার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান জেলা সদর ও আশপাশের এলাকায় অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে দ্বিতীয়বারের মতো সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ এবং সম্প্রতি ২ মার্চ জেলা সদরের উজানী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন।

৫ মার্চ সকালে সেনা রিজিয়নের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন ৬৯ পদাতিক ব্রিগেডের জি থ্রি, ক্যাপ্টেন সামিউল ইসলাম।

কর্মসূচীর আওতায় ১০০টি অসহায় ও দুস্থ মুসলিম পরিবার এবং ৭টি মাদ্রাসায় প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ১টি বৌদ্ধ অনাথালয়ের ২২০ জন আবাসিক শিক্ষার্থীর জন্য ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, মশুর ডাল, আলু এবং চাল।

ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন, “বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে যেকোনো সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দূর্যোগ বা মানবিক প্রয়োজনে সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Tag :

উম্ম আল কোয়াইনে ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

আপডেট টাইম : ১২:০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬