নিজস্ব প্রতিবেদক,
উম্ম আল কোয়াইন সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং নাহিদুজ্জামান নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মারুফ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক এবং ব্যবসায়ী শামীম আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও রেজাউল করিম রানা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তৌয়ারিছ আলী খোকন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শামছুল ইসলাম।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম উদ্দিন, সাহাদত হোসেন, আমিরুল ইসলাম, নজরুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান, ইমরান বিন আলী, ফিরোজ আলমসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে
Reporter Name 








