Dhaka ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উম্ম আল কোয়াইনে ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত পাওয়া গেছে। হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ দুবাইয়ে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত: আরব আমিরাত সরকারের প্রতি বাংলাদেশি প্রবাসীদের কৃতজ্ঞতা সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমিরাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কনসুলেট জেনারেল, দুবাই কর্তৃক “বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪” উদযাপন

দৈনিক বাংলা নিউজ 24 , আরব আমিরাত থেকে মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি

বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাত কর্তৃক যথাযোগ্য মর্যাদায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪” উদযাপন করা হয়েছে। মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ বিমান ও জনতা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, দুবাই ও উত্তর আমিরাতের বাঙালী কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বংলাদেশীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবর্গের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই এ গুরুত্বপূর্ণ জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনান যথাক্রমে কনস্যুলেটের কাউন্সেলর (শ্রমকল্যাণ) মো. আব্দুস সালাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল এবং প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান। বাণীপাঠ শেষে এ দিবসটির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং অতঃপর একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তাগণ ১৭ই মার্চ উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, আগামী প্রজন্যকে বঙ্গবন্ধু সম্পর্কে জানানো এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত করে দেশাত্মবোধের চেতনায় উন্নত সাহসী নাগরিক গঠন করার জন্য এ দিবস উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, ১৭ মার্চ হল শৃঙ্খলমুক্তির মহানায়কের জন্মদিন। বঙ্গবন্ধু ছিলেন বাঙালীর হৃদয়ে লালিত হাজার বছরের শোষণমুক্তির স্বপ্ন বাস্তবায়নকারী মহামানব। তিনি বর্তমান ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠা এবং, দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহবান জানান।

অনুষ্ঠান শেষে সকলের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তীর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের উন্নয়ন শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

উম্ম আল কোয়াইনে ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কনসুলেট জেনারেল, দুবাই কর্তৃক “বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪” উদযাপন

আপডেট টাইম : ০২:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪