শিরোনাম:
প্রবাসে বৈশাখের আনন্দ: শারজাহ্ সানাইয়া ১০-এ বর্ণাঢ্য আয়োজন
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মাঝে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় Sharjah-এর সানাইয়া ১০ নাম্বার এলাকায়।
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচারের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির হোসেন দীর্ঘদিন ধরে আমিরাতে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠিত “ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মার্কেট এলএলসি” বর্তমানে প্রবাসী বাংলাদেশীদের কাছে “বাংলালী মার্কেট” নামে পরিচিত। এই মার্কেটে শতাধিক দোকান রয়েছে এবং এতে হাজারেরও বেশি বাংলাদেশী প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
মার্কেটের বর্ষপূর্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিকেল ৪টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি আমিরাত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেটের কৃতি সন্তান ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ সোহাগ হোসেন, যার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বৈশাখের এই আয়োজন প্রবাসে বসেও বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে সবার মনে দাগ কেটে যায়।
Reporter Name 








