দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মির মহোদয়ের শুভ আগমন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুগান্তর ইন্টারন্যাশনাল নিউজের রিপোর্টার সরওয়ার উদ্দিন রনি।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মরুর শহর দুবাই আজ নতুন প্রত্যাশায় উজ্জ্বল। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এম. জিয়াউল হক মিরের আগমন প্রবাসী বাংলাদেশিদের জন্য আশার সঞ্চার করবে। দায়িত্বশীল নেতৃত্ব, প্রজ্ঞা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, প্রবাসীদের আশা-ভরসার প্রতীক হিসেবে প্রথম সচিব (প্রেস) দায়িত্ব পালনে তিনি সত্যনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবেন। তাঁর পদচারণায় দুবাই প্রাঙ্গণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে—এমনটাই বিশ্বাস।
সরওয়ার উদ্দিন রনি তাঁর বার্তার শেষে এম. জিয়াউল হক মির মহোদয়ের সফল কর্মযাত্রা ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দুবাই অধ্যায়ে নতুন সাফল্যের ইতিহাস রচনার প্রত্যাশা ব্যক্ত করেন।
— সরওয়ার উদ্দিন রনি
রিপোর্টার, যুগান্তর ইন্টারন্যাশনাল নিউজ