• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

দুবাইয়ে ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময়

দুবাই প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি / ৪৩ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

দুবাই, ০২ মার্চ ২০২৬: মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রেহান আসাদ আজ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে তিনি সাম্প্রতিক ঘটনাবলি ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ বিষয়ে খোঁজখবর নেন। তিনি যে কোনো পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এসময় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণে সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় প্রবাসী কর্মীরা ভিসা জটিলতা, প্রবাসী ঋণ প্রাপ্তি এবং রেমিট্যান্স প্রেরণে বিদ্যমান প্রতিবন্ধকতাসহ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মাননীয় উপদেষ্টা মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি প্রবাসীবান্ধব অঙ্গীকারের আলোকে প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

সভায় দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান এবং কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা