• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

মহিলা সংস্থা ইতালি-এর বর্ণাঢ্য ইফতার মাহফিল: প্রবাসী নারীদের ক্ষমতায়নের আহ্বান

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি / ৪২ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি:


ইতালিতে প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন মহিলা সংস্থা ইতালি-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী নারী-পুরুষ অংশ নেন।

ইফতার মাহফিলটি ইতালির রাজধানী রোম-এর এক স্থানীয় মিলনায়তনে সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাওশনারা মুন্নি ও সাংগঠনিক সম্পাদক শারমিন জাহান সুবর্ণা-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, সঞ্চারী সংগীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানা, ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশন-এর সদস্য মৌসুমী মৃধা, উইমেন্স পাওয়ার গড়ত্বসেলনের সভাপতি রিনা আক্তার, নারী নেত্রী নায়না আহমেদ, সালমা আক্তার-সহ ইতালিতে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা রমজানের তাৎপর্য ও প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণ সম্পাদক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এমন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রাণবন্ত পরিবেশে কুশল বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী নারীদের ক্ষমতায়ন ও কমিউনিটি উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করা হবে। সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য উপস্থিত অতিথিরা সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা