• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
কুয়েত-এ বিএনপির বিজয় উদযাপন, আনন্দ-উল্লাস ও দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় আমিরাতে যুবদলের শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমিরাতে আজ রাতে পবিত্র শবে বরাত শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জিয়াউল হক জুমন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন অফিসের উদ্বোধন ‘সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে’ শীর্ষক স্বাস্থ্যবিষয়ক সেমিনার দুবাইয়ে অনুষ্ঠিত ইতালিতে শীতকালীন ভিন্ন দেশীয় খাবারের বৈচিত্র্য ও সংস্কৃতির ব্যতিক্রমী উৎসব আলোর পদক্ষেপের মোড়ক উন্মোচন ও পদক্ষেপ গণপাঠাগারের বার্ষিক বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উম্ম আল কোয়াইনে বেগম খালেদা জিয়া ও শহীদ উসমান হাদীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন গোল্ডেন কোস্ট টেকনিক্যাল সার্ভিস কোম্পানির ৫ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আমিরাতে আজ রাতে পবিত্র শবে বরাত

দুবাই প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি / ২০ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমিরাতের মুসলিম উম্মাহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ পবিত্র রজনী পালন শুরু করবেন, যা চলবে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সূর্যোদয় পর্যন্ত।

এ বিশেষ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় নফল নামাজ আদায়, জিকির, দোয়া ও পবিত্র কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও মুসলিম সম্প্রদায় এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন।

প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। ‘শবে বরাত’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে—‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি; অর্থাৎ শবে বরাত হলো মুক্তির রজনী। আরবি ভাষায় এ রাতকে ‘লাইলাতুল বরকাত’ বলা হয়। হাদিস শরিফে এ রাত ‘নিসফে শাবান’ বা শাবান মাসের মধ্যরজনী হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা