• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

কাজের সন্ধানে দুবাই গিয়ে খুন হলেন কাজলী

Reporter Name / ৩০৭ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আলমডাঙ্গায় কুমারী নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়ে খুন হওয়া কাজলী খাতুনের। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় তার দাফনকার্য সম্পন্ন করা হয়। এর আগে সকাল সাতটায় কাজলীর লাশ দুবাই থেকে বাংলাদেশ বিমান বন্দরে এসে পৌঁছায়। সন্ধ্যায় লাশবাহী গাড়ি গ্রামে পৌঁছালে পরিবার, স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ে। এসময় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। কাজলী কুমারী গ্রামের দরিদ্র ভ্যানচালক তছের আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজলী ও তার ছোট বোন ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। সেখান থেকে বাড়িতে কাউকে কিছু না জানিয়েই তিনি ৭ মাস আগে দুবাই চলে যান। এরই মধ্যে ৬ মাস পর দুবাই থেকে গত ৬ রোজায় ঈদের ছুটিতে বাড়িতে আসেন কাজলী। কিন্তু পরিবারের সাথে ঈদ না করেই কর্মস্থলে ফিরে যান তিনি। এরই মধ্যে গত ১৯ এপ্রিল শুক্রবার কাজলী নিজ কর্মস্থলে খুন হন কাজলী। সুপারভাইজার লোকমান হোসেন ওরফে সাইকো বেতনের টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে একটি কাঁচের বোতল দিয়ে কাজলীর মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু বলেন, দুবাইয়ে কর্মস্থলে কোম্পানির সুপারভাইজারের হাতে কাজলী খাতুন খুন হওয়ার খবর পাওয়ার পর তার লাশ দ্রুত দেশে ফিরাতে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়। ১১ দিনের মাথায় লাশ দেশে পৌঁছানোর পর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা