Popular Posts

মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক মাঈন উদ্দিন

মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি সংযুক্ত আরব আমিরাত থেকে।

 

মিরসরাই প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) উপজেলার হান্ডি রেস্টুরেন্টে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলে ২৪-২০২৬ কার্য বর্ষের সভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের এনায়েত হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক জাগোনিউজের এম মাঈন উদ্দিন নির্বাচিত হয়েছেন।

মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক শারফুদ্দীন কাশ্মীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল আলমের সঞ্চালনায় অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য জাবেদুল ইসলাম ভূঁইয়া। এরপর সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণ করে সূচনা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি নুরুল আলম। এসময় সম্পাদকীয় উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু। এসময় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন সময় টিভির ওয়েব সম্পাদক মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জামশেদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ।

অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার, মিরসরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মেহের গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম, ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ খান চৌধুরী, এনজিও সংস্থা অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, জমজম সুইটস অ্যান্ড ব্কেসের চেয়ারম্যান আবুল খায়ের সেলিম, মিরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তরুণ ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ। এসময় নবঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

এসময় বক্তারা বলেন, মিরসরাইয়ের উন্নয়ন, পর্যটন, সমস্যা ও সম্ভবনাগুলো প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরছেন সাংবাদিকরা। মিরসরাইয়ের উন্নয়নে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিকরাও অসামান্য ভূমিকা রেখে যাচ্ছে। সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি স্মার্ট মিরসরাই গড়ে তোলা সম্ভব।

www.sunairabusiness.ae