Popular Posts

একে আজাদ সিআইপির ৪৫ তম জন্মদিন পালন।

গতকাল দুবাইয়ের একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নেফ্লেক্স গ্রুপের চেয়ারম্যান একে আজাদ ভিআইপির ৪৫ তম জন্মদিন। এই উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কেটে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলীসহ বিভিন্ন কমিউনিটি নেতা ও গুণীজনেরা।

এ সময় আলোচকরা বলেন, একে আজাদ সিআইপি খুবই অল্প সময়ের মধ্যে প্রবাস এবং বাংলাদেশের গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

বক্তারা তার ভূয়সী প্রশংসা করে বলেন, গত সংসদ নির্বাচনে ফেনীর দাগনভূঞা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশে এক বিরল ইতিহাস সৃষ্টি করেছেন।

ভবিষ্যৎ এমপি হিসেবে আশাবাদ ব্যক্ত করে তারা আরো বলেন, তিনি সংযুক্ত আরব আমিরাতে একজন সফল ব্যবসায়ী হিসেবে খ্যাতি অর্জন করেন। রিয়েল এস্টেট ব্যবসা এবং ভেহিকল ব্যবসায় সফলতা অর্জন করে প্রবাসে বেশ আলোচনায় আসেন এই ব্যবসায়ী।

তিনি জাপান এবং আমিরাতে ভেহিকল ব্যবসা করে বেশ সুনামও অর্জন করেছেন। নিজেকে নিয়োজিত রেখেছেন আর্তমানবতার সেবায়। সভা শেষে তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।