1
1
এ সময় আলোচকরা বলেন, একে আজাদ সিআইপি খুবই অল্প সময়ের মধ্যে প্রবাস এবং বাংলাদেশের গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
বক্তারা তার ভূয়সী প্রশংসা করে বলেন, গত সংসদ নির্বাচনে ফেনীর দাগনভূঞা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশে এক বিরল ইতিহাস সৃষ্টি করেছেন।
ভবিষ্যৎ এমপি হিসেবে আশাবাদ ব্যক্ত করে তারা আরো বলেন, তিনি সংযুক্ত আরব আমিরাতে একজন সফল ব্যবসায়ী হিসেবে খ্যাতি অর্জন করেন।
রিয়েল এস্টেট ব্যবসা এবং ভেহিকল ব্যবসায় সফলতা অর্জন করে প্রবাসে বেশ আলোচনায় আসেন এই ব্যবসায়ী।
তিনি জাপান এবং আমিরাতে ভেহিকল ব্যবসা করে বেশ সুনামও অর্জন করেছেন। নিজেকে নিয়োজিত রেখেছেন আর্তমানবতার সেবায়। সভা শেষে তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।