Popular Posts

বাংলাদেশ কন্সূলেট জেনারেল দুবাই এবং বাংলাদেশ কন্সূলেট লেডিস গ্রুপের উদ্যোগে প্রবাসী নারী শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি রিপোর্ট।‎

বাংলাদেশ কন্সূলেট জেনারেল দুবাই এবং বাংলাদেশ কন্সূলেট লেডিস গ্রুপের উদ্যোগে প্রবাসী নারী শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ‍গতকাল দুবাইস্থ কন্সাল জেনারেলের বাসভবন বাংলাদেশ হাউজে এই ইফতার ইভেন্ট অনুষ্ঠিত হয়।

দুবছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট ও কনস্যুলেট লেডিস গ্রুপ প্রবাসী নারী শ্রমিকদের নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার ইভেন্ট ও ইফতার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে আসছে।রবিবার অনুষ্ঠিত এই ইভেন্টে প্রায় ৪০০ নারীর শ্রমিক অংশগ্রহণ করে।

বিদেশের মাটিতে শ্রমজীবী নারীরা ইফতার অনুষ্ঠানে মহিলা উদ্যোক্তা,লেডিস গ্রুপের সদস্য, সাংবাদিক ও মিশন কর্মকর্তাদের সাথে ইফতার করতে পেরে আনন্দ প্রকাশ করে।

দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন কোম্পানিতে কর্মরত নারী কর্মীদের সৌজন্যে আয়োজিত এই ইফতার ইভেন্টে উন্নত মানের খাবার পরিবেশন সহ প্রতিটি নারী শ্রমিককে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। যাতে রমজানের আগামী দিনগুলোতে তারা নির্বিঘ্নে ইফতার ও সেহরি করতে পারেন।

উল্লেখ্য বাংলাদেশ কনস্যুলেটের লেডিস গ্রুপ গত কয়েক বছর ধরে প্রবাসী নারীদের নিয়ে বিশেষভাবে কাজ করে যাচ্ছেন।তাছাড়া তারা প্রবাসীদের দুর্যোগ মুহূর্তে বিভিন্নভাবে সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন ।এক বছর পূর্বে কন্সূলেট লেডিস গ্রুপ প্রবাসী নারী উদ্যোক্তাদের সহায়তায় আমিরাতের ফুজিরায় বন্যা দুর্গত এলাকায় আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের ত্রান সামগ্রী বিতরণ করেন।