Popular Posts

১১০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সরওয়ার উদ্দিন রনি, দুবাই থেকে 

গতকাল ২৯ মার্চ আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্মার্ট উদ্যােক্তা ফোরামের উপদেষ্টা শেখ মনসুরের অর্থায়নে ১১০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করেছে।

ওইদিন স্মার্ট উদ্যােক্তা ফোরামের আয়োজনে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করে।

বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, রাজশাহী, মাগুরা, বাগেরহাট, চাঁদপুর, ফরিদপুর, ঝিনাইদহ জেলায় অসহায় ও দুস্থ পরিবারের কাছে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, দুধ, সেমাই ইত্যাদি।

অপরদিকে, স্মার্ট উদ্যোক্তা ফোরাম মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবা, মানবিক, উদ্যােক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, ভলান্টিয়ারিং, সাহিত্য-সংস্কৃতি, কৃষ্টি কালচার ও শিষ্টাচার নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে।

এছাড়াও স্বাধীন, আদর্শ, স্বচ্ছ, ব্র্যান্ডিং নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তৈরি করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।