• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

কুড়িগ্রামে চোরাই অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধারসহ ০৪ জন গ্রেফতার 

Reporter Name / ৪৭২ Time View
Update : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

কুড়িগ্রামে চোরাই অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের ০৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ।

ভূরুঙ্গামারী থেকে চুরি যাওয়া অটোরিকশা ও মোটরসাইকেল সহ চোরাই কাজে ব্যবহৃত বোল্ডকাটার উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম গত ২৬ জানুয়ারি ২০২৪ রাত আনুমানিক ০৩.৪৫ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থানা এলাকা থেকে একটি অটো চুরি করে নাগেশ্বরীর দিকে যাওয়ার সময় নাগেশ্বরী থানাধীন ভূরুঙ্গামারী হতে নাগেশ্বরী গামী বাঁশতলা নামক স্থান থেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশা তল্লাশি করে যাত্রীবেশে থাকা অটোচোর চক্রের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি বোল্ট কাঁটার ও চোরাই অটো এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আরাজী পাইকেরছড়া গ্রামের মোঃ জরিপ উদ্দিন (২৭), দেওয়ানের খামার এলাকার মোঃ শাহীন আলম (২৮), মোঃ আসাদুল হক (৩৬), ছোট খাটামারী গ্রামের মোঃ মফিজুল ইসলাম (৪০) দেরকে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নাগেশ্বরী এলাকা থেকে অটোরিকশা চুরি করে দীর্ঘদিন যাবৎ অন্যত্র পাচার করে আসছিল এই চক্রটি। নাগেশ্বরী থানা পুলিশ দীর্ঘদিনধরে এই চক্রটির কার্যক্রম অনুসরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারি ২০২৪ তারিখ চোরাই অটো ও মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত জেলা চোর চক্রের ০৪ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় নাগেশ্বরী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা