• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

জিয়াউল হক জুমন, পর্তুগাল প্রতিনিধি / ৩১ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

জিয়াউল হক জুমন, পর্তুগাল প্রতিনিধি:

পর্তুগালের আলগার্ভ অঞ্চলের কোয়ার্টেইরা, ভিলামৌরা ও লুলে শহরে বসবাসরত প্রবাসী সিলেটিদের উদ্যোগে গত মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) কোয়ার্টেইরা মসজিদে এক প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ ইফতার মাহফিলে প্রবাসী সিলেটি সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশ্বের বিভিন্ন দেশের রোজাদার মুসলিমদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত রোজাদারদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আন্তরিকতার উষ্ণ পরিবেশ।

ইফতার মাহফিল শেষে পার্শ্ববর্তী একটি রেস্তোরায় সিলেটি কমিউনিটির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি বাবুল আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম জিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—উপদেষ্টা আলী হোসাইন, মাররুফ রাসুদ মাসুম, ছমিরুল হক, আহমেদ হোসাইন, রায়হান আমিন, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম শাওন ও নূর মোহাম্মদ সুজন, সাংগঠনিক সম্পাদক রাকিব চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সানওয়ার হোসেন কামরান, প্রচার সম্পাদক মাহবুবুজ্জামান, কোষাধ্যক্ষ সুজেল খান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সালমান আহমেদ এবং ক্রীড়া সম্পাদক শহিদুর রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—মো. আবু সৈয়দ মাসুদ, মো. আমিনুল ইসলাম ডায়মন্ড, মো. নুরুজ্জামান ফারুক, মেহরাব হোসেন সানি, শাহ লিমন আহমেদ, রুবেল হোসাইন, এমরাম আহমেদ প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি বাবুল আহমেদ তার বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল, স্বচ্ছ ও কল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার এবং নতুন প্রজন্মকে কমিউনিটি কার্যক্রমে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা