Dhaka ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত পাওয়া গেছে। হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ দুবাইয়ে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত: আরব আমিরাত সরকারের প্রতি বাংলাদেশি প্রবাসীদের কৃতজ্ঞতা সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমিরাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই।

 সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অকুতোভয় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই। আজ ২১শে ফেব্রুয়ারির দুবাই কনসুলেটের অস্থায়ী শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ ​রিপোর্টার্স ইউনিটি ইউএই এর সভাপতি সিরাজুল হকের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রভাতফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন। এ সময় তারা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গেয়ে শহীদদের ত্যাগকে স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের প্রতিনিধিরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

​পুষ্পমাল্য অর্পণ শেষে রিপোর্টার্স ইউনিটি ইউএই এর পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়, একুশের চেতনা কেবল একটি দিন পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বাঙালির অধিকার আদায়ের অবিনাশী প্রেরণা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই আদর্শকে পাথেয় করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংগঠনটি।

​উপস্থিত সংবাদকর্মীরা জানান, আজকের এই কর্মসূচিটি জাতীয় গুরুত্বের সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হবে। তারা বলেন, নতুন প্রজন্মের কাছে একুশের প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়া সংবাদমাধ্যমের অন্যতম দায়িত্ব। ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ।

​শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটি ইউএই এর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিরাজুল হক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সরওয়ার উদ্দিন রনি, মো: মামুন উর রশীদ, মো: রাসেল, সরিফুল ইসলাম, মো: রুবেল, মো: রিয়াদ ও ভবনা সকুনা সহ গণমাধ্যমকর্মী।

Tag :

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত পাওয়া গেছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই।

আপডেট টাইম : ০৫:৫৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬