• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

বিদ্রোহ করা প্রথম সারির ফুটবলারদের ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ।

Reporter Name / ৩১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

 দুই ম্যাশ সিরিজের প্রথম ম্যাচে ৩-১ গোলে হেরেছে পিটার বাটলারের দল।

সাবিনা-সানজিদারা না থাকলেও, ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে খেলতে থাকে বাংলাদেশ। তবে, উচ্চতা আর ফিটনেসে পিছিয়ে থাকায় ডি-বক্সের সামনে বেগ পেতে হয় তাদের। ১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে, সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ। ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। তবে, ৩৪ মিনিটে পেনাল্টি থেকে ১ গোল শোধ করেন আফঈদা। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে নিজের জোড় গোল পূরণের পাশাপাশি লিড ৩-১ করেন জর্জিয়া। এরপর আরও সুযোগ তৈরি করেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু, গোলের দেখা পায়নি। হালিমার মিসের পর রিপার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে, হতাশ হতে হয় সফররতদের। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়েও কাজের কাজ করতে পারেনি বাংলাদেশ। ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পিটার বাটলারের দলকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা