• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

দুবাইয়ে কনস্যুলেট কাপ ক্রিকেটে বাংলাদেশের সাফল্য

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের শারজাহর স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের নবম আসরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ে মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। দুবাইতে অবস্থিত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কনস্যুলেট জেনারেল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

গ্রুপ পর্বে বাংলাদেশ কনস্যুলেট টিম দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে এবং সেমিফাইনালে যুক্তরাজ্যকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ রানার্সআপ হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কনস্যুলেটের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে বাংলাদেশ কনস্যুলেট টিম গঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান খেলোয়াড়দের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। পাকিস্তান কনস্যুলেটের হেড অব চ্যান্সারি, স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের উপ-ভাইস চ্যান্সেলর এবং পরিচালক (কমিউনিকেশন) এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা