• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

আগামীকাল আমিরাতের আজমানে সংবর্ধিত হতে যাচ্ছে ৫২ জন রেমিট্যান্স যোদ্ধা

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ সালে নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল শুক্রবার সন্ধ্যা আজমান উইমেন অ্যাসোসিয়েশন হল-এ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হোমাইদ আল-নোয়াইমী।

এ অনুষ্ঠানে বরণ করে নেওয়া হবে আমিরাতে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ে বাংলাদেশ দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল রশেদুজ্জামানকে।

অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ সংবর্ধনা অনুষ্ঠানকে ইতিবাচক হিসেবে দেখছেন রেমিট্যান্স যোদ্ধারা। তাদের মতে প্রবাসীরা বাংলাদেশ কমিউনিটিতে ধরনের সম্মান পেলে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে দ্বিগুণ উৎসাহ বাড়বে মনে করেন তাঁরা।

ইতিমধ্যে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এ অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের সার্বিক শৃংখলায় স্থানীয় প্রশাসন সহ ৫০ জনের একটি সিকিউরিটি টিম গড়ে তোলা হয়েছে। সম্মাননা অনুষ্ঠান শেষে জমকালো সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।

বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও আমিরাতে অবস্থানরত কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নারীর উদ্যোক্তা সাংবাদিক এবং নানাপেশার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত থাকবেন । অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহনের পর সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এটিই সর্ববৃহৎ আয়োজন।

অনুষ্ঠানের আহবায়ক আলহাজ্ব ইয়াকুব সৈনিক জানান, নতুন বাংলাদেশের কনসেপ্ট নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধাদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুপ্রেরণা এবং সফল ও স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিদের সংবর্ধনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। এই লক্ষ্যে সকলকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর তাগিদ দিতে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা