• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

বায়ান্নটিভির উদ্যোগে আরটিভির জন্মদিন পালিত

Reporter Name / ২৪২ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে ৫২ টিভি দর্শক ফোরামের উদ্যোগে আর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দুবাইয়ের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি, আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নিউজ এশিয়ার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক।

৫২ টিভির প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ওবায়দুল হক মানিকের সভাপতিত্বে ও শামসুর রহমান সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক শিবলী আল সাদিক, ডিবিসি নিউজের প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, এখন টিভির প্রতিনিধি কামরুল হাসান জনি, পূর্বকোন প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, নাগরিক টিভি প্রতিনিধি জাশেদুল ইসলাম, সিটি নিউজ সম্পাদক গোলাম সারোয়ার, কিউ টিভি প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, মোঃ আবুল মনসুর, ব্যবসায়ী মোঃ জাফর প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব ইয়াকুব সুনিক বলেন, দেশের ক্রান্তিকালে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরী। আমিরাতের আইন কানুন সবাইকে মেনে চলতে হবে। প্রবাসীরা বৈধ পথে টাকা রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা