• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক

Reporter Name / ২৫৭ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইয়ের নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।

এই উপলক্ষে স্থানীয় সময় শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের একটি অভিজাত হোটেলের বল রুমে প্রেসক্লাবের সহ-সম্পাদক মুহাম্মদ ইসমাইলের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ। এতে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ প্রেসক্লাব ইউএর সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অভিষেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।

প্রধান অতিথি প্রেসক্লাবের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, এটি যে পেশাদার সাংবাদিকদের সংগঠন তা চমৎকার এই আয়োজন দেখে বুঝা যায়। পাশাপাশি তিনি প্রেসক্লাবের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের আমিরাতের আইন কানুন মেনে চলার আহবান করেন।

এই অভিষেকে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের উপদেষ্টা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ এর মহাসচিব মীর আব্দুল আলীম।

আইয়ুব ভুঁইয়া তার বক্তৃতায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সম্পাদক ও সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন দুবাই পুলিশের সিনিয়র কর্মকর্তা ওমর আফলাতুন, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, আন্তর্জাতিক ক্রিকেটের স্বনামধন্য ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, ওলংগং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. জিনাত রেজা খান।

অনুষ্ঠানে আরো ছিলেন দুবাই পুলিশের সিনিয়র অফিসার ক্যাপ্টেন খালেদ আল হাসমি, কনস্যুলেটের লেবার কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর কাজী ফয়সাল, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইয়ের রিজিউনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মীর কামাল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইয়াকুব সুনিক।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইশতিয়াক আসিফের সঞ্চালনায় জমকালো আয়োজনে গান পরিবেশন করেন আমিরাতের জনপ্রিয় শিল্পী রাসেল, সামিদা, সাদ ও মুহাম্মদ আবু শাহাদাত সায়েম ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা