• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

শপথ নিলেন খুলনা বিভাগে দ্বিতীয় ধাপে জয়ী চেয়ারম্যানগণ

Reporter Name / ২৪১ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪

শার্শা প্রতিনিধি; ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে খুলনা বিভাগে দ্বিতীয় ধাপে(২১ মে) নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১২ জুন) বিকাল ৩টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের হল রুমে এই শপথ অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ নবনির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে এ শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, একটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব গ্রহণ করেন, শপথ গ্রহণ হলো তার দ্বিতীয় ধাপ।

জনগণের সেবা করতে না পারলে নেতা হয়ে কোনো লাভ নেই। আপনারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন, তা যথাযথ ভাবে পালন করবেন। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। মানুষের প্রত্যাশা যেমন বেড়েছে, জীবনযাত্রার মানও তেমনি বেড়েছে। আওয়ামীলীগ সরকার আগামী ২০৪১ সালের যে স্বপ্ন দেখছি, এ দেশের উন্নয়নে আমাদেরই সেই স্বপ্ন পূরণে কাজ করতে হবে।

সেই সক্ষমতা, মনোবল ও দৃঢ় আত্মবিশ্বাস আমাদের আছে। এসময় বিভাগীয় কমিশনার জনপ্রতিনিধিদেরকে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ক্ষোভ না রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মোট ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা বাহিনী’র কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গত ২১ মে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।

এই ধাপে ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ এবং বাকি উপজেলাগুলোতে কাগজের ব্যালটে ভোট হয়। এই বিভাগের যশোর জেলার শার্শা উপজেলায় প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতায় শেষ হয় ভোট গ্রহণ অনুষ্ঠান।

এ নির্বাচনে অন্য কোন রাজনৈতিক দলগুলোর অংশ গ্রহণ নাথাকায়, প্রতিদ্বন্ধি প্রার্থী আ.লীগ বনাম আওয়ামীলীগ। ফলে,দলের মধ্যে নিজেদের অবস্থান সুসংহত করতে তীব্র প্রতিদ্বন্ধীতায় নামেন প্রার্থী সকল।

তীব্র নির্বাচনী এ লড়াইয়ে চেয়ারম্যান পদে জয়ী হন-মোঃ সোহরাব হোসেন(দোয়াত কলম)। তিনি ভোট পেয়েছিলেন-৩৭৫৭০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন-মোঃ আব্দুর রহিম সরদার(তালা)। তিনি ভোট পেয়েছিলেন-২২৯৮৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন-শামীমা আলম সালমা(কলস)। তিনি ভোট পেয়েছিলেন-৪২৬২৩ ভোট।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা