• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

মামুন সভাপতি মোরশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত 

Reporter Name / ২৯৪ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

আমিরাতে পেশাজীবি সাংবাদিকদের প্রভাবশালী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে এন টিভি প্রতিনিধি মামুনুর রশীদ সভাপতি ও একুশে টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৮ মে শনিবার বাংলাদেশ সমিতি শারজার নিজস্ব কার্যালয়ে সন্ধ্যা ৭টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সহকারী কমিশনার ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল বাশার, বাংলাদেশ সমিতি দুবাই এর সিনিয়র সহ সভাপতি ইয়াকুব সৈনিক ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আইয়ুব আলী বাবুল।

নির্বাচনে পরিদর্শক ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও কনস্যুলেটের প্রেস উইংয়ের প্রধান প্রথম সচিব মুহাম্মদ আরিফুর রহমান।

এর আগে গত ১১ মে শনিবার পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে আলহাজ্ব খোরশেদ আলমকে আহবায়ক ও ন ম জিয়াউল হক চৌধুরীকে সদস্য সচিব এবং মেহেদি রুবেল, মোশাররফ হোসেন ও কেএম জাহেদকে সদস্য করে ৫ জন বিশিষ্ট নির্বাচনী আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র সহ সভাপতি পদে এখন টেলিভিশনের আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি, সহ সভাপতি দৈনিক বার্তার মুহাম্মদ মোদাস্সের শাহ, যুগ্ম সম্পাদক ডেইলি বাংলাদেশের প্রতিনিধি আবদুল্লাহ আল শাহীন , সাংগঠনিক সম্পাদক চ্যানেল 24 এর প্রতিনিধি মুহাম্মদ ইশতিয়াক আসিফ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক মুহাম্মদ ইয়াছির খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের আলম সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুহাম্মদ নিয়াজ নির্বাচিত হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক, সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ শামসুল হক, মুহাম্মদ খোরশেদুল আলম জাসেদ, আশরাফুল ইসলাম ভূইয়া, মুহাম্মদ শাফায়াত উল্লাহ, মুহাম্মদ আরিফ উল্লাহ সিকদার, তোফায়েল আহমেদ, মুহাম্মদ মুন্না সহ নেতৃবৃন্দরা।

এসময় পর্যবেক্ষক দলের প্রধান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, এ নির্বাচন সবার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। আমাদের প্রত্যাশা অনুযায়ী আপনারা অসাধারণ একটি নির্বাচন উপহার দিয়েছেন। পাশাপাশি তিনি বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন নির্বাচনের নিয়ম কানুন ও সুন্দর পরিবেশ বজায় রাখায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আহবায়ক কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও নির্বাচন কমিশনারদের সুদক্ষ নেতৃত্বে সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা