সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের আয়োজনে সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতা শেষে পর্যালোচনা সভার মাধ্যমে নিজেদের ভুল ত্রুটি, আয় ব্যয় ও আগামী পরিকল্পনার কথা শুনতে গেছিলাম সেদিন। সবাই সবার মতামত উন্মুক্ত ভাবে তুলে ধরেছিল। এই বিষয়টি অনেকেই স্বচ্ছভাবে দিতে পারেন না। যেটি তারা উপস্থাপন করেছেন নিখুঁতভাবে।
আমিরাত সংবাদের সম্পাদক মুহাম্মদ ইসমাইলের পরিচালনায় ও বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহসভাপতি, কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সদ্যসমাপ্ত প্রতিযোগিতার আয়-ব্যয়ের চুড়ান্ত হিসাবসহ সার্বিক রিপোর্ট পেশ করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ এই এ ই’র সভাপতি ও প্রতিযোগিতা কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন। এ সময় সাংবাদিকদের (প্রতিযোগিতা সম্পর্কিত) বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া সহ বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র কমিউনিটি নেতা ও বাংলাদেশ সমিতি শারজাহ’র সহসভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী, বিজনেস ফোরামের সহসভাপতি তরিকুল ইসলাম শামীম। গণমাধ্যমকর্মীদের মধ্যে বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ই’র সভাপতি ও সময় টিভির ইউ এ ই প্রতিনিধি শিবলী আল সাদিক, চ্যানেল২৪ এর ইউ এ ই প্রতিনিধি ইশতিয়াক আসিফ, আর টিভির ইউ এ ই প্রতিনিধি এস এম শাফায়েত, সাংবাদিক মোহাম্মদ সারওয়ার উদ্দিন রনি ও মোহাম্মদ ফয়েজ উল্লাহ। আরো উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিটির সহসভাপতি প্রকৌশলী মফিজুর রহমান ও প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাহমুদ ও কামরুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক কাজী ইসমাইল আলম ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল করিমসহ অনেকে। ভবিষ্যতে এই প্রতিযোগিতার আরো আধুনিকায়ন ও শিশুদের জন্য একটি ফ্রী কোরআন শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠাসহ বিভিন্ন পরামর্শ দেন দেন বক্তারা।