দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেছেন, বাংলাদেশকে ইতিবাচক ব্রান্ডিং এ প্রবাসী সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করছে। শুক্রবার (৫ এপ্রিল)
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) উদ্যোগে মুমিন জীবনে মাহে রামজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি প্রবীন সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আবদুল মান্নান ও সহ-সভাপতি সাংবাদিক নাসিম উদ্দীন আকাশের যৌথ সঞ্চালনায় দুবাইস্থ ফনিক্স হোটেল মিলনায়াতনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কবি ও চিত্র শিল্পী বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর