“বিশ্বের দেড়কোটি প্রবাসিদের কথা বলার নিজস্ব কোন প্লাটফর্ম নেই। অন্তত ১২ লাখ আমিরাত প্রবাসিদের সুখ দুঃখ সরকারের কাছে তোলে ধরতে একটি সার্বজনীন প্লাটফর্ম দরকার। বিমানবন্দরে হয়রানি আগের চেয়ে অনেকাংশে কমেছে৷ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি টিম ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে সব সময় কাজ করছে৷ তাদের মাধ্যমে বিমানবন্দরের অভিযোগ দ্রুত সমাধান করা যায় তা নিয়ে কাজ করবো৷” প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে বৃহত্তর সিলেট প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বুধবার শারজাহের একটি হোটেলের বলরুমে আয়োজিত সংবর্ধনায় শফিকুল ইসলাম ও আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানির সত্বাধীকারি সিআইপি মাহতাবুর রহমান নাসির।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাই উত্তর আমিরাত এর মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ন সচিব আয়েশা হক, উপসচিব ড. রাশিদ রিজওয়ানা মনির, কনস্যুলেটের সম্মানিত কাউন্সিল শ্রম আবদুস সালাম, প্রথম সচিব এনআইডি বদরুল আহমেদ বিদ্যুৎ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ সমিতি শারজাহের সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী, প্রবাসী সিলেটী কমিউনিটি নেতা সিআইপি আব্দুল করিম, সিআইপি রাখাল কুমার গোপ, সিআইপি বদরুল ইসলাম চৌধুরী, সিআইপি মোহাম্মদ আশিক মিয়া, হাবিবুর রহমান চুনু, গীতি কবি আজাদ লালন, সিআইপি সালেহ আহমেদ।
বক্তব্য রাখেন কাচা উদ্দিন কাচা, সাইফুর রহমান, শেখ লুৎফুর রহমান, মহিলা নেত্রী কাওসার নাজ নাসের, আবদুল মান্নান, রহমত আলী সুয়েব, জি এম জায়গীরদার, ইঞ্জিনিয়ার তৈয়ব আলী তালুকদার, ক্বারী আবু রুকিয়ান, আব্দুল আওয়াল, আমিনুল ইসলাম খান প্রমুখ।