কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর মাসিক সভা ও পুরস্কার বিতরণী ও শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের মীরসরাইয়ের উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের ঐতিহাসিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা ও পুরস্কার বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে অদ্য -১০ ই ফেব্রুয়ারি ২০২৪ইং, শনিবার, বিকাল ৪ ঘটিকায় এসোসিয়েশন এর নিজস্ব অফিসে এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদাউস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পরিচালনা করেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের তথ্য বিষয় উপদেষ্টা মোঃ আহাদ বলেন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়েছে পর্যন্ত এই সংগঠনের সফল সভাপতি মোঃ ফেরদাউস আলম ভাই অনেক এই সংগঠনের উন্নয়নের লক্ষ্য কাজ করে আসছে, সে থারা বাইগোতা অনুযায়ী সকলে মিলে মিশে কাজ করুন।
এসোসিয়েশনের প্রচার সম্পাদক মোঃ নাহিদুল হক ইমু, কার্যনির্বাহী সদস্য আবু ছালেক মিয়াজী, শামীমা সুলতানা, ওয়াসিম আকরাম আপেল, শাকিল, ইপাত,।
সভা শুরুতে প্রথমে কোরআন তেলওয়াত করেন কার্যনির্বাহী সদস্য আবু ছালেক মিয়াজী।
সকলের সর্বসম্মতিক্রমে কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন ২য় তম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা ২০২৩ইং এর পুরস্কার বিতরণী ও শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং আরও অন্যান্য বিষয়াদি সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভা শেষে এসোসিয়েশন এর সভাপতি মোঃ ফেরদাউস আলম বলেন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন গত বছরে ও যে গরীব অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে এভার ও ইনশাআল্লাহ সে ধারাবাহিকতা অনুযায়ী চলমান থাকবে ইনশাআল্লাহ এবং সে সাথে আমি দেশ, বিদেশের সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন যে ৭নং কাটাছরা ইউনিয়নবাসী এখন ও অত্র এসোসিয়েশনের সদস্য পদ গ্রহণ করেননি তাদের প্রতি এসোসিয়েশনের সদস্য পদ গ্রহণ করে কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন তথা কাটাছরা ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণে ভূমিকা রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।