সে এক অন্যরকম স্বর্গীয় সুন্দর মনের মানুষ কবি আলমগীর হোসাইন । আপনি স্বর্গ দেখতে পারবেন কিনা সেটা জানা নেই কারো। কিন্তু এই পৃথিবীর যা কিছু স্বর্গীয় জিনিস আছে, তাদের মধ্যে একটি সুন্দর মনের মানুষ আছে তাতো দেখার চেষ্টা করতেই পারেন। সেরকমই একটি স্বর্গীয় সুন্দর মনের মানুষ কবি আলমগীর হোসাইন।আলোকিত ঘরের আলোকিত মানুষ কবি আলমগীর হোসাইন । একজন নিবেদিত মানুষ, সাহিত্য প্রেমীক একজন নিঃস্বার্থ মানুষ , লেখক ও কবি আলমগীর হোসাইন। স্বনামধন্য কবি ও লেখক মোহাম্মদ আলমগীর হোসাইন একজন বিচক্ষণ ও অনুসন্ধিৎসু আদর্শিক ও অগ্রগামী সাহিত্যিক।
তিনি তার লেখা ও তার কর্মকান্ড দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। ২০-০৩-১৯৮৭ ইংরেজী থেকে
সৌদি আরব বসবাসরত এই প্রবাসী কবি দীর্ঘকাল একান্ত নীরবে নিবৃত্বে লিখে গেছেন বাংলা সাহিত্য চর্চায়ী বিভিন্ন অঙ্গনে।স্বদেশ হতে বহুদুরে মরুময় এই আরবে বসে দেশপ্রেম জাগ্রত সদা এই কবির মনে।কবিতার ভাষায় লিখে গেছেন অনন্য অসাধারন বহু কবিতা।সৌদি আরবের বাংলাদেশে কবিদের একজন শ্রেষ্ট কবি হিসেবে সবাই কাছে পরিচিত, একটি মুখ কবি ও লেখক আলমগীর হোসাইন। বর্তামানে বাংলা জ্ঞান ও সাহিত্য চর্চায় কবি ও লেখক আলমগীর হোসাইনের লেখনী ভবিষ্যত্ তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। আধ্যাত্মিকতায় আছে সরব সাহিত্য বিচরণ। সৃজনশীল কর্ম সমাজের নৈতিকতা বোধকে জাগ্রত করছে তার কবিতা দিয়ে ।
তিনি শুধু কবি নয়, তিনি হলেন একজন আলোকিত-সত্য মানুষ। কবি আলমগীর হোসাইন চট্টগ্রামের নিভৃত পল্লীর জেলা মিরসরাই থানা, ১২ নং খৈয়াছড়া ইউনিয়নে পূর্ব খৈয়াছড় গ্রামে বড়তাকিয়া বাজার এলাকা পিতা আলহাজ্ব জিয়াউল হোসাইন,মাতা প্রয়াত দেলোয়ারা বেগম এর ঘরে ০৫-০৫-১৯৬৪ ইংরেজীতে জন্ম গ্রহণ করেন। ঘোলাজলে সাতার কেটে তার শৈশব-কৈশর কেটেছে। মফস্বল স্কুল গাঁয়ের সাথীদের সাথে সময় কাটান। লেখাপড়া আর ছাত্র জীবনের পাশাপাশি কবিতা, উপন্যাস ইত্যাদি লেখেন। তার লেখনি, প্রজ্ঞা ও ভাষা প্রীতি বাংলা সাহিত্যকে সু-যোগ্য আসনে অধিষ্ঠিত করছে। তার লেখা কবিতা,উপন্যাস মূলতঃ দেশ মাটি আর মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও মমত্ববোধের প্রতিফলন। এই মধ্যবিত্ত সমাজের সুখ-দুঃখ, অন্তর ও বাহিরের বিচিত্র, সরু, মোটা, দ্বন্দ, কলহ ও আনন্দ, আশা এবং নৈরাশা আদর্শের বিরোধ, মাতৃভূমির স্বাধীনতা ও স্বজাত্যবোধ প্রভৃতির নিপুন উৎকর্ষতা ও কবিতায় সঞ্জীবনী শক্তিকে তিনি ধারণ করেন নিজের মাঝেই। প্রতিটি কবিতায় তিনি বিশ্বাসী, আশাবাদী। তার কবিতায় বিদ্রোহের বাণী ঝংকৃত হয়। প্রতিটি কবিতায় নতুনত্ব বয়ে আনে। শিক্ষাই জাতির মেরুদন্ড আর সংস্কৃতি জাতির প্রাণ। প্রাণহীন দেহ জড় বস্তুর সমান। মনের শান্তি ও হৃদয়ে রোমাঞ্চ বাংলা সাহিত্য ও সম্মৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে কবি আলমগীর হোসাইন ।