• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

গত বছর ডিসেম্বরে বাবা আমাদের ছেড়ে চলে যায় পরপারে….. অনেক শীত পড়েছিল,এবার আরো বেশী…. আবার শীতটা কমেও যাচ্ছে।

Reporter Name / ৩৮৮ Time View
Update : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

গত বছর ডিসেম্বরে বাবা আমাদের ছেড়ে চলে যায় পরপারে…..

অনেক শীত পড়েছিল,এবার আরো বেশী….
আবার শীতটা কমেও যাচ্ছে।

বাবা ছিল প্রচন্ড শীতে কাবু একটা মানুষ,
আমিও তাই।

শীত এলেই বাবাকে মুড়িয়ে দিতাম শীতের চাদরে,সোয়েটারে,পা মোজা,হাত মোজায়….
যেন বাবার শীত না লাগে।

এবারের কঠিন শীতটা পার করছি বাইরে বাইরে শুটিং এর কাজে।
যখনই অনেক শীত লাগে,তখনই বাবার কথা মনে পড়ে….মনে হয় বাবা শীতে কত কষ্ট পাচ্ছে!!!

বাবা….কে তোমাকে কিনে দিচ্ছে শীতের কাপড়???

শেষ যখন তোমাকে স্পর্শ করেছিলাম,
তোমার শরীরটা ছিল বরফের মত ঠান্ডা।
আমি জানি আমার স্পর্শে তুমি কোন উষ্ণতা পাওনি।

আমি ভুলেই যাই তুমি এখন সব ঋতুর উর্দ্ধে…!
কিন্তু তুমি কি জানো বাবা,ছোট বেলায় তোমাকে জড়িয়ে ধরার উষ্ণতা…..ওম….
আমার সারা শরীরে এখনও চলমান….
সকল শীত,সকল কষ্ট দুর করে দেয়।

তোমাকে দেখতে খুব ইচ্ছা করে…
বাবা ডাকতে খুব ইচ্ছা করে॥


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা