• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

রামপালে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার

Reporter Name / ৩৭৫ Time View
Update : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

বাগেরহাটের রামপালে ওয়ান শুটারগানসহ সোলাইমান মোল্লা (৪৪)নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার (৩জানুয়ারী) দুপুরে গ্রেফতার সোলাইমান মোল্লাকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ। এর আগে ২ ফেব্রুয়ারী রাতে উপজেলার ভাগা বাজার এলাকার কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে আটক করে খুলনা র‌্যাব-৬ এর অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করে ওই অভিযানিক দল।

গ্রেফতার সোলাইমান মোল্লা রামপাল উপজেলার চিত্রা গ্রামের দাউদ মোল্লার ছেলে।রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, গ্রেফতার সোলাইমান মোল্লাকে থানায় সোপর্দ পূর্বক খুলনা র‌্যাব-৬ এর হাবিলদার মো. আ. মান্নান হাওলাদার বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। সোলাইমান মোল্লাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা