• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

নারায়ণগঞ্জের সোনারগাঁ যুবলীগ নেতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রানা ভুইয়া গ্রেফতার।

Reporter Name / ৫৭৯ Time View
Update : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

সোলায়মান হাসান (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জ সোনারগাঁ আলোচিত নোয়াগাঁ ইউনিয়ন যুবলীগের সহ সাধারণ সম্পাদক, নজরুল ভুইয়া হত্যা মামালার আজাহার ভুক্ত আসামি, সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা ভুইয়া (৩৫)কে গ্রেফতার করেছে রেব-১১ নারায়ণগঞ্জ । গত ২৭ শে জানুয়ারী বিকেল ৪ টা সোনারগাঁও জামপুর ইউনিয়নের তালতলা বাজার হতে গ্রেপ্তার করা হয়। রানা ভুইয়া (৩৫) সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকার সাবেক ইউপি সদস্য সোরহাব ভুইয়ার পূত্র। গত শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন- মো. দাইয়ান (৫০), তার ছোট ভাই মো. জাকির (৪৫), মো. মহসিন (৪৫), জয়নাল আবেদীন (৪০), তার ছোট ভাই মো. আরিফ (৩৮), মো. রানা (৩৫), আবদীন (৩৯)। এছাড়া ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তাদের সবার বাড়ি সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে।
নিহত নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) উপজেলার নোয়াগাঁ ইউপির চরনোয়াগাও গ্রামের সুবেদ আলী ভূঁইয়ার ছেলে। তিনি নোয়গাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। পিকআপভ্যান ভাড়া দেওয়াসহ বিভিন্ন ধরনের ব্যবসা ছিল তার। মামলায় উল্লেখ করা হয়- বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের ভূলতা এলাকায় ব্যবসায়িক কাজের জন্য রওনা হন নজরুল। পথে জামপুর ইউনিয়নের মাঝেরচর বাসস্ট্যান্ডে একটি অটোরিকশায় উঠেন তিনি। দীর্ঘ সময় কোনো যাত্রী না উঠার কারণে নজরুল অটোরিকশা থেকে নেমে অন্য আরেকটি গাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করেন। এসময় অটোরিকশা থেকে নেমে যাওয়ার কারণে অটোরিকশার লাইনম্যান জাকির হোসেন ও অটোচালকের সঙ্গে তর্ক-বিতর্ক ও ধ্বস্তাধস্তি হয়।
একপর্যায়ে সেখানে মামলার আসামিরা তাকে মারধরসহ লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী আসমা আক্তার বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে যারা আমার স্বামীকে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নজরুল হত্যায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। মামলাতেও নজরুলের স্ত্রী তাদের নাম উল্লেখ করেছেন। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
উক্ত বিষয়ে রবিবার ২৮ শে জানুয়ারী বিকেলে, র‍্যাব-১১ এএসপি সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা