• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
ভক্তি ও উৎসবের আমেজে কাওলায় বিশাল ইফতার মাহফিল; প্রধান অতিথি হিসেবে এসএম জাহাঙ্গীর বান্দরবান সেনা রিজিয়ন ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান দৈনিক সরেজমিন বার্তা’র “বার্তা সম্পাদক” পদ থেকে মোঃ মাসুম বিল্লাহ-কে অব্যহতি! রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার পারিবারিক ঐতিহ্য থেকে আগামীর নেতৃত্ব: দক্ষিণখানের ‘গণমানুষের সেবক’ আলী আকবর আলীর জীবনগাথা রোমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলনে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন  ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন” প্রবাসী সিলেটি কমিউনিটি পর্তুগাল-এর ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) এম. জিয়াউল হক মিরের আগমন উপলক্ষে সম্মাননা

দেশের উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসা প্রয়োজন -শারজায় সিআইপি সংবর্ধনায় বক্তারা

Reporter Name / ৪৮৫ Time View
Update : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

 প্রতি মমত্ববোধ থাকলে বিদেশে থেকেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়। আরব আমিরাত থেকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের  স্বীকৃতিস্বরূপ

শারজায় সিআইপি বদরুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সালেহ আহমেদকে  অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, আমাদের সকলেরই উচিত দেশের উন্নয়নে কাজ করে সরকারের পক্ষ থেকে সম্মান অর্জন করা। যাতে করে অন্যরাও সিআইপি হওয়ার ক্ষেত্রে উৎসাহিত হবে। গতকাল বাংলাদেশ সমিতি সারজা বঙ্গবন্ধু হলে বাংলাদেশ সরকার কর্তৃক আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সালেহ আহমেদ সিআইপি নির্বাচিত হওয়ায় দুবাইর সামাজিক সংগঠন বোহেরা গ্রুপের পক্ষ থেকে দেয়া  সংবর্ধনায় বক্তারা একথা বলেন। আব্দুল লতিফের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে  স্বাগত বক্তব্য রাখেন শেখ মুহিবুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ  উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি হাজী আব্দুর রব। এতে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী,সিআইপি আশিক মিয়া , মোহাম্মদ ইব্রাহিম আলী, আবুল কালাম, হারুনুর রশিদ, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান চুন্নু, আব্দুল মান্নান, মোহাম্মদ নিজাম উদ্দিন,আলীম উদ্দিন, মকলেচ মিয়া, অধ্যাপক শাহ এনায়েম কবির, মোহাম্মদ আলতাফ হোসেন সিআইপি, জাকির হোসেন চুট্টু সিআইপি, তৌহিদ মিয়া,আব্দুর রউফ সোহেল ,মীর এয়ার মাহমুদ,মোহাম্মদ মাহমুদুর রশিদ, আব্দুল করিম, মোহাম্মদ জাহিদ আহমেদ, মোহাম্মদ আহমেদ আলী, রুহুল আমিন প্রমুখ। পরে সংগঠনের পক্ষ থেকে সিআইপি সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস্ট  তুলে দেন।

Photo: সারজায় বোহেরা গ্রুপের পক্ষ থেকে সিআইপি বদরুল ইসলাম চৌধুরী ও মোঃ সালেহকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা