• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Headline
কুয়েত-এ বিএনপির বিজয় উদযাপন, আনন্দ-উল্লাস ও দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় আমিরাতে যুবদলের শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমিরাতে আজ রাতে পবিত্র শবে বরাত শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জিয়াউল হক জুমন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন অফিসের উদ্বোধন ‘সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে’ শীর্ষক স্বাস্থ্যবিষয়ক সেমিনার দুবাইয়ে অনুষ্ঠিত ইতালিতে শীতকালীন ভিন্ন দেশীয় খাবারের বৈচিত্র্য ও সংস্কৃতির ব্যতিক্রমী উৎসব আলোর পদক্ষেপের মোড়ক উন্মোচন ও পদক্ষেপ গণপাঠাগারের বার্ষিক বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উম্ম আল কোয়াইনে বেগম খালেদা জিয়া ও শহীদ উসমান হাদীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন গোল্ডেন কোস্ট টেকনিক্যাল সার্ভিস কোম্পানির ৫ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় আমিরাতে যুবদলের শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় আমিরাতে যুবদলের শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূমিধস বিজয় লাভ করায় সংযুক্ত আরব আমিরাত যুবদলের উদ্যোগে এক শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত Tarique Rahman-কে দেশবাসী ও প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে যুবদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভোলা-০৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানটি আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের নেতা আহাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং যুবদল নেতা আনোয়ার হোসেন ও ফারহাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আরব আমিরাত যুবদলের অন্যতম নেতা নীল রতন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল চৌধুরী, সরিয়ত উল্লাহ সবুজ, রিপন মজুমদার, মামুন, কালাম, আলীনুর ইসলাম, সাইদূর রহমান, তাজুল ইসলাম সবুজ, শরীফুল ইসলাম , মঞ্জুর হাসান রিপন, লোকমান, রিপন তালুকদার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং বিগত আন্দোলন-সংগ্রামে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। নতুন সরকার সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একইসঙ্গে সকল মত ও পথের মানুষের সমান অধিকার নিশ্চিত করে ভেদাভেদহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রবাসীদের পক্ষ থেকে নতুন সরকারের কাছে মধ্যপ্রাচ্যে ভিসা জটিলতা নিরসন, টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বাংলাদেশ বিমানবন্দরে নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করার দাবি জানানো হয়।

দোয়া মাহফিলে বিগত আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া খালেদা জিয়া ও জিয়াউর রহমান-সহ সকল প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা