মঙ্গলবার (১৭ মার্চ) আমিরাতের বাণিজ্যিক রাজধানী Dubai-এর দেইরা এলাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমিরাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে United Arab Emirates-কে ঘিরে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই প্রবাসীদের গুজব ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা শেয়ার না করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, Somoy Television-এর আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও DBC News প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, কবি ওবায়দুল হক, দৈনিক সূর্যোদয় প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, দৈনিক দেশ বার্তা প্রতিনিধি সম্পাদক আবু সালেহ, দৈনিক ইত্তেফাক ও CPlus TV প্রতিনিধি শহিদুল্লাহ শহিদ, Gazi Television প্রতিনিধি ফখরুদ্দীন মুন্না, বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভি প্রতিনিধি জাসেদুল ইসলাম, Bayan TV প্রতিনিধি ওবায়দুল হক মানিক, Bangla TV প্রতিনিধি মুহাম্মদ সেলিমসহ কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
আমিরাতের প্রতি সম্মান জানিয়ে বক্তারা বলেন, প্রবাসীদের অবশ্যই আমিরাত সরকারের নির্ধারিত আইন ও নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হলে স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা সাংবাদিকসহ সকল প্রবাসীর দায়িত্ব।










