আজ
|| ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: যাত্রাবাড়ী ও হাজারীবাগে ৪৯ জন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৬
রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিশেষ অভিযানে ব্যাপক সাফল্য এসেছে। গত বুধবার, ৪ মার্চ, যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় ডিএমপির বিশেষ দল একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে, যার ফলে মোট ৪৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা
যাত্রাবাড়ী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে আবু প্রকাশ সেমসাং, মোহন, নিয়ামত আলী, হাসান আকন, হৃদয় ও রাব্বিসহ ২২ জন নিয়মিত মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত অপরাধী।
হাজারীবাগ থানা:
হাজারীবাগে মাদক নির্মূল ও অপরাধ দমনের লক্ষ্যে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে জয়নাল আবেদিন, রোকন মাতাব্বর, সাদমান বিন শহীদ, আরিয়ান ও দীপ্ত পাথর উল্লেখযোগ্য।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম বলেন, "শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত ঢাকা গড়তে আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।"
নিরাপদ থাকুক আমাদের রাজধানী।
Copyright © 2026 Dainik BD News24. All rights reserved.