আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
ইতালিতে মহিলা সংস্থা কর্তৃক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল: ঐক্য, ক্ষমতায়ন ও সংস্কৃতির উদযাপন”
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৬
ইউরোপের অভিজাত দেশ ইতালিতে, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ধর্মীয় মূল্যবোধের চেতনাকে জাগ্রত রাখার অঙ্গীকারে, প্রতি বছর মতো এবারও মহিলা সংস্থা ইতালি এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
রাজধানী রোমে অনুষ্ঠিত এই মাহফিলে প্রবাসী বাংলাদেশি নারীদের ব্যাপক উপস্থিতি ছিল। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, প্রবাসে থেকেও আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় চেতনা অটুট রাখা অত্যন্ত জরুরি।

সংগঠনের নেতারা প্রবাসী নারীদের ক্ষমতায়ন, শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তারা বলেন, নারীদের আর্থিক ও সামাজিক স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কমিউনিটি উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি, নতুন প্রজন্মের মাঝে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
ইফতারের আগে, দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। আয়োজকরা আশা করছেন, এই অনুষ্ঠানটি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব আরো মজবুত করবে।
Copyright © 2026 Dainik BD News24. All rights reserved.