• রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Headline
আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই। দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন কুয়েত-এ বিএনপির বিজয় উদযাপন, আনন্দ-উল্লাস ও দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় আমিরাতে যুবদলের শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমিরাতে আজ রাতে পবিত্র শবে বরাত শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জিয়াউল হক জুমন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন অফিসের উদ্বোধন ‘সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে’ শীর্ষক স্বাস্থ্যবিষয়ক সেমিনার দুবাইয়ে অনুষ্ঠিত ইতালিতে শীতকালীন ভিন্ন দেশীয় খাবারের বৈচিত্র্য ও সংস্কৃতির ব্যতিক্রমী উৎসব

আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত

দুবাই প্রতিনিধি ভাবনা সুকন্যা / ১৮ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিহতের নাম সালেহ আহমদ। তিনি আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার শেষে সালেহ আহমদ জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হন। তাঁর সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। এ সময় হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তের মধ্যে বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা ,ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। রোববার সকালে অনানুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
নিহত সালেহ আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত ছিলেন। দেশে তাঁর মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি।
নিহতের চাচাতো ভাই মাহবুব আলম চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। দ্রুত মরদেহ দেশে পাঠানোর দাবি জানিয়েছেন তিনি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
ঘটনার পর সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা