হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) উপজেলার মুসলিম হলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ও শেকড় মেধাবৃত্তি ২০২৫-এর সদস্য সচিব, স্পেন প্রবাসী সাংবাদিক জিয়াউল হক জুমনের সঞ্চালনায় এবং সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শেকড় মেধাবৃত্তি ২০২৫-এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন শামছু, সাবেক মেয়র চুনারুঘাট পৌরসভা; অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সাধারণ সম্পাদক চুনারুঘাট উপজেলা বিএনপি; ফারুক উদ্দিন চৌধুরী, সভাপতি চুনারুঘাট প্রেস ক্লাব; সাংবাদিক ইবনে জামান শামছু; ফজলুল হক আবিদ; অধ্যক্ষ মাসুদ চৌধুরী, স্কুল অ্যান্ড কলেজ; এবং আব্দুস ছামাদ, ইন্সট্রাক্টর ইউআরসি, চুনারুঘাট উপজেলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, পরিচালক সিসিটিএন চুনারুঘাট; সৈয়দ লুৎফুর রহমান, সরকারি প্রধান শিক্ষক, একডালা উচ্চ বিদ্যালয়; বসির আহমেদ, সিনিয়র শিক্ষক, ডি.সি.পি উচ্চ বিদ্যালয়; সাদ্দাম হোসেন, সহকারী শিক্ষক, ডি.সি.পি উচ্চ বিদ্যালয়; তাহমিনা আক্তার মুন্নি, সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; এবং সাংবাদিক খন্দকার আলাউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন শেকড় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শেকড় মেধাবৃত্তি ২০২৫-এর সদস্য সচিব জিয়াউল হক জুমন।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক মিয়া, সহ-সভাপতি, শেকড় কেন্দ্রীয় কমিটি; রুমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক; আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক; তৌফিকুল ইসলাম রুমন, সভাপতি, শেকড় পৌর শাখা; জামাল তরফদার, সাধারণ সম্পাদক, পৌর শাখা; শহিদুল ইসলাম জসিম, সাংগঠনিক সম্পাদক, পৌর শাখা; আতাউল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি, শেকড় ১০নং মিরাশী ইউনিয়ন; এবং আব্দুল্লাহ আল মাসুমসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন শেকড় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ, সংগঠনের আজীবন সদস্য, সাধারণ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সমাজসেবায় নিবেদিত ব্যক্তিদের স্বীকৃতি প্রদান একটি জাতির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেকড় সামাজিক সংগঠন এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানের একপর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন সংগঠনের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।