গত ১ ফেব্রুয়ারি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট মনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।
নিউইয়র্কে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতা, এক্সিকিউটিভ, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
ক্লাবের অফিসের আসবাবপত্র সৌজন্য হিসেবে প্রদান করায় স্টার ফার্নিচারের কর্ণধার আলিয়ান রকীকে ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। উদ্বোধনের দিন ক্লাবের নতুন অফিস অতিথিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াস আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, আইনজীবী ও ডেমোক্রেট নেতা মোহাম্মদ এন. মজুমদার, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, স্টার ফার্নিচারের সিইও আলিয়ান রকী, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট জে.এফ.এম. রাসেল, শাহ জে চৌধুরী, ফখরুল ইসলাম, ইসলাম মামুন, ফখরুল আলম, হাসান জিলানী, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, উপদেষ্টা এবিএম সালেহ উদ্দিন ও তাসের খান মাহমুদ, ক্লাবের প্রথম সাধারণ সম্পাদক সিহাবুদ্দীন কীসলু, সাংবাদিক রিমন ইসলাম, অর্থ সম্পাদক রশিদ আহমেদ, সদস্য জামিল আনসারী, এমদাদ চৌধুরী দীপু, কার্যকরী সদস্য রওশন হক শাহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহাথীর খান ফারুকী, অফিস সেক্রেটারি ও সাপ্তাহিক যুগান্তরের সম্পাদক মুস্তাফিজুর রহমান, সদস্য আফরোজা ইসলাম, লেখক ও সাহিত্যিক মোজাম্মেল হক, আবু সায়েম, সানজিদা রহমান, রুপা খানম, তামান্না মৌ, রাশিদা আক্তার, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক এম. সাঈদ, সাপ্তাহিক ঠিকানার পাবেল রহমান, বেলাল আহমেদ এবং তোফাজ্জল লিটনসহ আরও অনেকে।