আলোর পদক্ষেপের মোড়ক উন্মোচন ও পদক্ষেপ গণপাঠাগারের বার্ষিক বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
জিয়াউল হক জুমন
/ ৩৬
Time View
Update :
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
Share
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পদক্ষেপ গণপাঠাগারের নিয়মিত প্রকাশনা ‘আলোর পদক্ষেপ’-এর মোড়ক উন্মোচন এবং বার্ষিক বইপড়া প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত শনিবার (১৭ জানুয়ারি) চুনারুঘাটে অবস্থিত পাঠাগার ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জাহানারা খাতুন।
এস এম মিজান-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, আবৃত্তি শিল্পী সৈয়দ ফয়সল আহমদ, এডভোকেট আব্দুল আওয়াল মাস্টার, সাংবাদিক মিলন রশিদ, কবি এস এম তাহের, মাজহারুল ইসলাম, কবি জিন্নুন নাহার খানম নিপা ও কবি হারুন সিদ্দিকী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল পাবলিক লাইব্রেরির কর্মী আলফু মিয়া, কবি মতিউর রহমান, হুমায়ুন কবির মিলন, হুমায়ুন কবির চৌধুরী, আশরাফ হোসেন রুবেল, মোহাম্মদ নূরুদ্দীন, বশির মাস্টার, রুপু দেব, সাংবাদিক জিয়াউল হক জুমন, প্রবাসী মাসুক আহমেদ, নাসির চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ‘আলোর পদক্ষেপ’ এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতি চর্চায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নান্দনিক প্রকাশনা ও জাতীয়-আঞ্চলিক লেখকদের গুরুত্বপূর্ণ লেখায় সমৃদ্ধ এ প্রকাশনাটির সঙ্গে যুক্ত সকলের ভূয়সী প্রশংসা করেন তারা।
অনুষ্ঠানে জানানো হয়, তিনটি শাখায় অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে পাঠকরা অংশগ্রহণ করে তিনটি বই পাঠ শেষে লিখিত মূল্যায়ন জমা দেন। বইগুলো হলো— ‘সোফির জগৎ’, ‘প্রদোষে প্রাকৃতজন’ এবং ‘সৈয়দ মুজতবা আলী: শ্রেষ্ঠ রম্যরচনা’।
সভাপতির বক্তব্যে মোস্তফা মোরশেদ বলেন, পদক্ষেপ গণপাঠাগার বাংলাদেশের একটি ‘ক’ শ্রেণির পাঠাগার। তাই এর বইপড়া প্রতিযোগিতার গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলবে।
প্রধান অতিথি অধ্যাপক জাহানারা খাতুন বলেন, পদক্ষেপ গণপাঠাগার বইপড়া আন্দোলনের একটি অনন্য প্রতিষ্ঠান। বই মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করে।
অনুষ্ঠানে তিনটি শাখায় মোট নয়টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে বই উপহার দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি।
Office
United Arab Emirates
Dubai Dera Al Baraha Villa no: 11 office no: 303
phone :+971522830066
Tel:04-3459483