• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই। দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন কুয়েত-এ বিএনপির বিজয় উদযাপন, আনন্দ-উল্লাস ও দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় আমিরাতে যুবদলের শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমিরাতে আজ রাতে পবিত্র শবে বরাত শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জিয়াউল হক জুমন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন অফিসের উদ্বোধন ‘সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে’ শীর্ষক স্বাস্থ্যবিষয়ক সেমিনার দুবাইয়ে অনুষ্ঠিত ইতালিতে শীতকালীন ভিন্ন দেশীয় খাবারের বৈচিত্র্য ও সংস্কৃতির ব্যতিক্রমী উৎসব

পবিত্র শবে বরাত আজ । 

মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি / ১৩৯৫ Time View
Update : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

ইসলামের ভাষ্যমতে, সর্বাধিক ফজিলতপূর্ণ রজনীগুলোর মধ্যে একটি হলো শবে বরাত। হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের এক বড় অংশের গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই রাতে ক্ষমাপ্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়। পাপ-পঙ্কিলতায় জর্জরিত কোনো ব্যক্তির জন্য খাঁটি তওবা করে আল্লাহর নৈকট্য লাভের অপূর্ব সুযোগ এনে দেয় এ মহিমান্বিত রজনী।

শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তা বয়ে আনে। এর মধ্য দিয়েই শুরু হয় রমজান মাসের সিয়াম সাধনার প্রস্তুতি। মুসলিম সম্প্রদায়ের কাছে এটি ভাগ্য নির্ধারণের রাতও। এ রাতে আল্লাহ পরবর্তী বছরের জন্য মানবজাতির রিজিক ও সবার ভাগ্য নির্ধারণ করেন এবং ধর্মপ্রাণ মুসলমানের গুনাহ মাফ করে দেন। এ রাতে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করবেন। যাঁরা রিজিক অনুসন্ধানকারী, তঁারা প্রার্থনা করবেন রিজিকের জন্য। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রার্থনা করবেন বিপদগ্রস্ত মানুষ। ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) এই রাতে নফল ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকতে মুসলমানদের নির্দেশনা দিয়ে গেছেন। এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন রহমত ও দয়ার ভান্ডার। তাই মুসলিম সম্প্রদায়ের কাছে এটি উৎসবের রাতও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা